স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ-থানা পুলিশ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে। গতকাল রোববার জব্দকৃত জাটকা ইলিশ অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
জানা যায়, চাঁদপুর নৌ থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদ রাব্বি ইশানের নেতৃত্বে এএসআই পারভেজ শনিবার দিবাগত রাতে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ ও এমভি বালী লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ওই দুইটি লঞ্চ থেকে ৬শ’ ৪০ কেজি পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রশিদের উপস্থিতিতে অসহায় ও হতদরিদ্রসহ বেশ কিছু মাদ্রাসায় এসব জাটকা ইলিশ বিতরণ করা হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ
