করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে

স্টাফ রিপোর্টার
মহামারী করোনাভাইরাস থেকে বিশ্ববাসী যাতে রক্ষা পায় সেই লক্ষেই চাঁদপুর শহরের বড় স্টেশন ছিন্নমূল হকার সমবায়ী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর ছিন্নমূল হকার সমবায়ী সমিতির কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের যেসব দেশে করোনা ভাইরাস দেখা দিয়েছে সেইসব ব্যক্তিদের দূরারোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। চাঁদপুর জাকের পার্টির কার্যালয় সংলগ্ন মসজিদের ইমাম মাও. ওছমান গনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছিন্নমূল হকার সমবায়ী সমিতির প্রতিষ্ঠাতা মো. হোসেন মুন্সী, উপদেষ্টা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, শাহজালাল মিজি, সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিন খান, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. বাদল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বেপারী, সদস্য স্বপন বেপারী, আব্দুল মালেক সরদার, মো. আল-আমিন, জাকির হাওলাদারসহ আরও অনেকে। দোয়া মোনাজাত শেষে বাদ মাগরিব তবারক বিতরণ করা হয়।
