
মতলব দক্ষিণ উপজেলায় গতকাল বুধবার ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম। -ইল্শেপাড়
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আগামি ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।
মেডিকেল অফিসার ডা. সানোয়ার খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরাহান উদ্দিন, মতলব আইসিডিডিআরবির রিসোর্স প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহীদুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, দৈনিক ইল্শেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ থানার এসআই আনিসুর রহমান, চাঁদপুর বার্তার মতলব ব্যুরো ইনচার্জ রোকনুজ্জামান রোকন, পেইজ এনজিওর প্রতিনিধি রানী দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত প্রতিরোধ ব্যবস্থা, রোগের চিকিৎসা ব্যবস্থাপনা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে এবং প্রত্যাশিত লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক। এছাড়া অনুষ্ঠানে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সম্পর্কে যে সকল বিষয়ে আলোচনা করা হয় সেগুলোর মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে, ১২-৬৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে এবং শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়াতে হবে।
