
স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বৃহত্তর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলমগীর চৌধুরী গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….ইলাইহি রাজিউন। তার জন্ম মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িতে। পরে তাকে মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
আলমগীর চৌধুরীর মৃত্যুতে দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুম আলমগীর চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।
