
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যার্চনায় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করে শিক্ষার্থীরা এ পূজা উদ্যাপন করেন।
পূজা উদ্যাপনে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম গাইন। পূজায় মন্ত্রপাঠ করেন পুরোহিত মানিক চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পূজা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
