হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দুই শিক্ষককে অশ্রুজলে বিদায় সংবর্ধণা প্রদান


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অশ্রুজলে প্রিয় দুই শিক্ষককে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিতির মাঝে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের অশ্রুজলে এবং ফুলে ফুলে সিক্ত হন বিদায়ী শিক্ষক স্বপন কুমার পাল ও মোখলেছুর রহমান। এর আগে বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সালাউদ্দিন ফারুক মামুন, মজিবুর রহমান তালুকদার, শিক্ষক প্রতিনিধি মোরশেদ আহমেদ মজুমদার ও মো. সেলিম। অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন সত্য ব্রত ভদ্র মিঠুন ও শামসুজ্জামান মুন্সী।
সহকারী অধ্যাপক মাকছুদুর রহমান, নাজমা আক্তার ও মোজাম্মেল হোসাঈনের যৌথ সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, শাহজাহান সরকার, শিক্ষার্থী শামসুন্নাহার তিন্নী, পলি রানী দাস ও নাজিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাহিম মুনতাসির ও গীতা পাঠ করেন শ্রাবণী রানী দাস।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার সামগ্রী ও কলেজ শিক্ষক কল্যাণ ফান্ডের চেক তুলে দেন অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহজামাল ও বিল্লাল হোসেনসহ সব বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।