মনিরুল ইসলাম মনির
আবারো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল।
রোববার (৯ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফী পবিত্র ওমরা পালনের জন্য রোববার সন্ধ্যার একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল এমপি।
এর আগেও কয়েকবার সভাপতি দেশের বাইরে যাওয়ায় সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল সভাপতির দায়িত্ব পালনে সবার কাছে দোয়া কামনা করেছেন।
১০ এপ্রিল, ২০২৩।
