পুলিশ সুপার মিলন মাহমুদকে চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ ও তাঁর সহধর্মিণী পুনাক চাঁদপুর সভানেত্রী ডা. আফসানা শর্মি। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী ও শরীফ চৌধুরী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, জিএম শাহীন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোরশেদ আলম রোকন, শওকত আলী, সদস্য ফারুক আহমেদ, আলম পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী প্রমুখ।
সদস্য আলহাজ ওমর পাটওয়ারীসহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সাংবাদিক ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্যান্য সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বদলিজনিত বিদায়ে চাঁদপুরের সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি মো. মিলন মাহমুদ। তাঁদের বক্তব্যে বিদায়ী অতিথি একজন কিছুক্ষণ প্রাজ্ঞ, মেধাবী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। কর্মেই তিনি চাঁদপুরবাসীর মনে জায়গা করে নিয়েছেন। সাংবাদিকরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায় সংবর্ধিত অতিথি পুলিশ সুপার মো. মিলন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, আমি এই জেলায় যোগদানের সময় প্রথমেই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আমার বৈঠক হয় এবং বিদায় বেলায় সবার আগে তারাই আমাকে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে। এজন্যে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। চাঁদপুরে যতদিনই ছিলাম আমি এখানকার সাংবাদিকদের সহযোগিতার কথা ভুলবো না।
তিনি বলেন, প্রেসক্লাব একটাই, সব সাংবাদিকরা প্রেসক্লাব প্ল্যাটফর্মে একত্রিত থাকবে এবং তারা যে সুস্থ ধারায় চলছেন তা যেন অব্যাহত থাকুক- এই কামনা করছি।

২৮ জুন, ২০২৩।