ফরিদগঞ্জ পৌর মেয়রের ঘরে ঘরে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম অব্যাহত

নারায়ন রবিদাস
ঘরে ঘরে ভিজিএফ কার্ডের চাল পৌঁছে দিচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। ইতোমধ্যে করোনা মহামারীর প্রাক্কালেও জনসাধারণকে দেয়া প্রধানমন্ত্রীর উপহারও ঘরে ঘরে পৌঁছে দিয়েপ্রশংসিত হয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডে তিনি ভিজিএফ এর এসব চাল বিতরণ করেন। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র মাহফুজুল হক বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আমরা মানুষকে পৌরসভামুখী না করে ঘরে ঘরে তাদের চাল পৌঁছে দিচ্ছি। করোনার ভাইরাসের কারণে আমরা পৌরসভার থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। যেমন মাস্ক বিতরণ, হ্যান্ড সেনিটাইজার বিতরণ, সাবান ও নগদ অর্থ বিতরল করেছি।
তিনি আরো বলেন, আগামি নির্বাচনে আবার ক্ষমতায় আসলে পৌরসভার আরো উন্নয়ন করবো। যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেসব কাজ সম্পূর্ণ করবো।
এসময় স্থানীয় লোকজন পৌর মেয়রের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
১৯ জুলাই, ২০২০।