অর্থনৈতিক উন্নতির মাধ্যম হচ্ছে গাছ
………. নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেছেন, করোনা ভাইরাসের জন্য সারাবিশ্ব চরম বিপর্যয় অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই বেশিসংখ্যক গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরম উপকারী আমাদের প্রিয় বন্ধু হচ্ছে গাছ। আমাদের বেচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় উপাদান হচ্ছে গাছ।
তিনি আরো বলেন, গাছ যেমন আমাদের জীবন বাঁচায়, তেমনি করে পরিবশকে সুস্থ ও নির্মল রাখতে এবং অর্থনৈতিক উন্নতির মাধ্যম হচ্ছে গাছ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণকে আমাদের সামাজিক আন্দলনে পরিণত করতে হবে। এসময় এমপি রুহুল বাড়ির আশে-পাশে ফাঁকা জায়গায় সবাইকে বৃক্ষরোপণের অনুরোধ জানান।
শনিবার (১৮ জুলাই) সকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এবং বন কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক।
এসময় উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ফরাজী রতন, মতলব উত্তর উপজেলা যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি প্রকৌশলী জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকারসহ নেতৃবৃন্দ।
১৯ জুলাই, ২০২০।
