ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

নারায়ন রবিদাস :
১৯৭১ সালের ২৫ নভেম্বর ফরিদগঞ্জ থানা পাক-হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তিযোদ্ধারা প্রতিবছর র‌্যালি ও আলোচনা সভা করে আসছেন। এবছরও ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
বিকেলে বিজয় মেলা মঞ্চে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল্ল্যা তপাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সম্পাদক প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন।