ফরিদগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার

প্রাথমিক শিক্ষকদের কল্যাণে সরকার অনেক কাজ করেছে
…….উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে গত মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিসহ সামগ্রীর অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর ব্যাপকভাবে ইফতার মাহফিল না করার অনুরোধ করেছেন। সেদিক বিবেচনায় আমরা স্বল্প পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করার আহ্বান করেছি। আশা করি সারা বিশে^র মতো আমরাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুঃসময় কাটিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়তে সক্ষম হবো। তিনি প্রাথমিক শিক্ষকদের কল্যাণে সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস আহমেদ, মাহাবুবুর রহমান, মজিবুর রহমান, মনিরুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা স্কাউটের কমিশনার হাসিনা আকতার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারী, শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল কাদের, তানজিনা আক্তার, আলা উদ্দিন, নূর হোসেন ওমর ফারুক, রিয়াজুল হাসান প্রমুখ।

১৩ এপ্রিল, ২০২৩।