ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের মুসলিম বেপারী বাড়িতে বৈদ্যুতিক পিলার থেকে এই অগ্নিকা- ঘটে। মুহূতের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির কালু বেপারী, মিজান বেপারী ও কালাম বেপারীর বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১০/১২লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর স্থানীয় লোকজন ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে আসে। রাতেই সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
