ফরিদগঞ্জে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস বিভাগের উদ্যোগে গতকাল বুধবার সদস্যদের মাঝে কয়েক শতাধিক বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে।
ব্যাংকের ম্যানেজার মো. এমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং আরডিএস শাখা অফিসার মো. কামাল উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন জোবায়ের আজম হেলালী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, এসভিপি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র প্রিন্সিপল অফিসার জাকির হোসেন পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ। পরে শতাধিক আরডিএস সদস্যের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সবশেষে উপজেলা সদরের বর্ণমালা কিন্ডারগার্টেনের আঙ্গিনায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছের চারা রোপণের কর্মসূচি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

১২ সেপ্টেম্বর, ২০১৯।