ফরিদগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে আঁখি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আঁখির প্রেমিক তার কিছু অশ্লীল ছবি ইন্টানেটে ছড়িয়ে দেয়ায় আত্মসম্মানে আঘাত লাগায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে বলে পরিবারের লোকজনের দাবি। ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী আঁিখর ফুফাতো ভাই শাহাদাত জানায়, নোয়াপাড়া গ্রামের আ. মুন্নাফের মেয়ে আঁখি আক্তারের সাথে একই উপজেলার বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী লাবুর মুঠোফোনে কয়েকবছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিক লাবু প্রেমিকা আঁখির সাথে সম্পর্ক ছিন্ন করে আঁিখর কিছু অশ্লীল ছবি নেটে ছড়িয়ে দেয়। এতে আঁখির আত্মসম্মানে আঘাত লাগায় লোকলজ্জার বুধবার দুুপুরে নিজের ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রেমঘটিত কারণে কিশোরীটি আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন জানান। তবে তদন্ত করে পুলিশ পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করা হয়েছে, পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২০।