ফরিদগঞ্জে জমইয়াতে হিযবুল¬াহর সম্মেলন ও ইছালে ছওয়াব মাহফিল

স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল¬াহর উদ্যোগে ইছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল¬াহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাদ আছর হতে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিঙ্গের স্কুল) মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে হিযবুল¬াহ, ছারছীনা শরীফের পীর আলহাজ মাও. শাহ্ মোহাম্মদ মোহেব্বুল¬াহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে দাওয়াতি কাজ করুন। আপনারা চেষ্টা করুন। আপনার মনটা একটু আমলের প্রতি স্থির করুন। আকিদা নিয়ে কারো সঙ্গে আপোষ নেই। কেননা আকিদা যার ভালো হয় আমল তার শুদ্ধ হয়।
তিনি আরো বলেন, আমরা দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে সমাজে আমলী পরিবেশ তৈরি করতে কাজ করছি। দেশ ও জাতির ক্ষতি হবে এমন কাজ ছারছীনা দরবার করে না। রাষ্ট্রের কল্যাণে ধর্মীয় অনুভূতি নিয়ে যুগ যুগ ধরে ছারছীনা দরবার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই, প্রিয় নবীর আদর্শে, সিদ্দিকিন, শোহাদা, ছালেহীনদের অনুসূত পথে ব্যক্তি, সমাজ ও দেশ গড়তে।
ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল¬াহর আহ্বায়ক অধ্যক্ষ মাও. আহম ছাইফুল¬াহ ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল¬াহর সিনিয়র নায়েবে আমির আলহাজ মাও. শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, বাংলাদেশ যুব হিযবুল¬াহর মহাসচিব মাও. রুহুল আমিন আফছারী, ছাত্র হিযবুল¬াহর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. মহিব্বুল¬াহ মোহেব্বী, চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল¬াহর সদস্য সচিব মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল¬াহর সদস্য সচিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাও. মো. মমিনুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের জেলা আহ্বায়ক হাজী আবদুল আহাদ, মাও. মো. বিল¬াল হোসোইন, বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম বারী জিল¬ু, মুরাদ হোসেন পালওয়ান, উপজেলা জমইয়াতে হিযবুল¬াহ, যুব হিযবুল¬াহ, ছাত্র হিযবুল¬াহর নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের তা’লীমদাতা এবং সব দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেয়।
প্রধান অতিথি সম্মেলনে আরো বলেন, তরিকা মশক করছি, কিন্তু আমরা আগাচ্ছি না। ছবক আদি মশক করে, সামনে আগাতে হবে। তরীক্বার ছবক মাশকের মাধ্যমে আমাদের ঈমান তাজা হয়। আমরা পীরের হাতে হাত দিয়ে বয়াত হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য নয়। কি কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, সে কাজেই আমাদের সময় ব্যয় করতে হবে।
তিনি আরো বলেন, দ্বীনের প্রোয়োজনে আপনাকে হাদী হতে হবে। বর্তমান সময় ভালো যাচ্ছে না। সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে। যেহেতু মরহুম পীর হুজুর বলতেন যে লোক পর্দা করে না, নামাজ পড়ে না, শরীয়ত মানে না, সে লোক কি বুদ্ধিমান? যারা পথভ্রষ্ট তাদের সঠিক পথে আনতে কাজ করতে হবে। আপনি যে পথে আছেন- এটা যদি হক মনে করেন, তাহলে আত্মীয়-স্বজন ও ছেলে-সন্তানকেও এ পথে আনতে দাওয়াতি কাজ করুন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন আমীরে হিযবুল¬াহ, ছারছীনা শরীফের পীর আলহাজ মাও. শাহ্ মোহাম্মদ মোহেব্বুল¬াহ।