নওগাঁও উবি কেন্দ্রের পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো :

মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিএসসি পরীক্ষার্থীদের মাঝে গত সোমবার পরীক্ষার আগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নওগাঁও উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও সমাজসেবক বিল্লাল হোসেন খানের সৌজন্যে কেন্দ্রের ১৮০ জন পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ (কলম) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হোসনে, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শিব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শরিফ হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মাহফুজ মল্লিক, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।