
নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্র্মূলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোর্তিময় ভৌমিক, ভ্যাটেনারী সার্জন ডা. রাশেদ খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুল হাছান, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, আব্দুল গনি বাবুল পাটওয়ারী প্রমুখ।
অবহিতকরণ সভায় জানানো হয়, চলতি মাসের ৭ থেকে ১১ তারিখ পর্যন্তপ্রায় শতাধিক জনবল একযোগে পুরো উপজেলায় এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে।
