মতলব উত্তরের দক্ষিণ ব্যাসদী মডেল সপ্রাবিতে

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মিথিলা (১১) স্কুল শেষে বাড়ি ফেরার পথে সহপাঠীর ছোড়া কঞ্চির আঘাতে ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া শিক্ষার্থী মিথিলাকে দেখতে তার বাড়ীতে যান। এসে তিনি শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি তাহার ব্যক্তিগত তহবিল থেকে মিথিলার অভিভাবকের নিকট কিছু অর্থ তুলে দেন। এ সময় দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন উপস্থিত ছিলেন।
গত ২৯ জানুয়ারি প্রতিদিনের মতো স্কুলে আসে মিথিলা পাঠদান শেষে বাড়ি ফেরার পথে সহপাঠির কঞ্চির আঘাতে তাহার ডান চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান ডান চোখের দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।
এ প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য-মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃপ্তি পাই। মিথিলার উন্নত চিকিৎসার জন্য মতলব উত্তর প্রাথমিক শিক্ষা পরিবার তার পাশে থাকবে।
