ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদনে আনন্দ মিছিল

আ. ছোবহান লিটন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল স্বাক্ষরিত পত্রে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।
গত রোববার বিকেলে খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় নতুন নেতাকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, উপজলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাছান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাওন চৌধুরী প্রমুখ।
নবাগত নেতৃবৃন্দ হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন,যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, মো. রাজু পাটওয়ারী, নাজিম উদ্দিন সুমন, মো. হাবিবুর রহমান, আবদুল হাই, মালেক পাটওয়ারী, আহসান হাবীব, জাকির শেখ, হারুন খান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম, শরীফ হোসেন, মো. সুমন হোসেন, আবু তাহের মিজি, সেলিম ভূঁইয়া, মো. মহসিন, জিয়া উদ্দিন জিয়া, মফিজুল ইসলাম ও সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল।
৩১ আগস্ট, ২০২১।