শীতলক্ষ্যায় লঞ্চডুবির ৪৫ ঘণ্টা পর লাশ উদ্ধার
নারায়ন রবিদাস
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ফরিদগঞ্জের আব্দুল্লাহ আল-জাবের (২৯) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার হয়ে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল জাবের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামের মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকির ছোট ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। লাশটি উদ্ধারের পর ঢাকাস্থ ডেমরায় এলাকায় দারুন্নাজাত মাদ্রাসার মাঠে মঙ্গলবার দুপুরে জানাজা শেষে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই ইসলামী আলোচক মাও. ফেরদাউস আল আজাদ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
২৩ মার্চ, ২০২২।
