যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা, তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। দলের উর্ধ্বে কেউ নয়, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তাঁর পক্ষে কাজ করবো। কারণ আমারা একটি আদর্শ নিয়ে রাজনীতি করি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো এই হোক আমাদের শপথ।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান একটি স্বপ্ন রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন। আর জিয়াউর রহমান এই দেশে যুব কমপ্লেক্সের মাধ্যমে যুব সমাজে অপকর্ম করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা শুধু জননেত্রী শেখ হাসিনা করেছেন। আর বিএনপি এই দেশে দুর্নীতি আর অপকর্ম ছাড়া কিছুই করেনি। আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিগত ১০ বছরে এই দেশে যা অর্জন হয়েছে, তা আর কার পক্ষেই করা সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনার মধ্যে দেশপ্রেম এবং চেতনা রয়েছে বলেই তিনি আজ বাংলাদেশকে এতদূর নিয়ে গেছেন। আজ দেশের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। আজ বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশে^ পরিচিত হয়েছে। এত কম সময়ে বাংলাদেশ এগিয়ে গেছে, তা আর কোন দেশের পক্ষে সম্ভব নয়। জাতিসংঘে আজ বড় বড় নেতারা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। বাংলাদেশের উন্নতি এবং সকল অপশক্তিকে রুখে দিতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি ও ঝন্টু দাস।
পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান সবুজ, জেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু, নূরুর রহমান এনার, আশাদুজ্জামান সুমন, সদর উপজেলা যুবলীগের সদস্য অ্যাড. মনির হোসেন ঢালী, জাহঙ্গীর কবির কিশর, আবুল হাসনাথ নয়ন, সেলিম মাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন বেপারী।
