চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবাসায়ী, সমাজসেবক আলহাজ মো. মাইনুল ইসলাম মমিন প্রতি বছরের মতো এ বছরও গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। বাবুরহাট মধ্য বাজারের স্মৃতি ট্রেডার্স (সিটি) থেকে তিনি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
আলহাজ মো. মাইনুল ইসলাম মমিন দীর্ঘদিন ধরে অসহায়দের দান করে যাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়ও তিনি দানের হাত প্রসারিত করেন। তিনি সততা ও আদর্শের মাঝে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন।
বাবুরহাটের আশপাশ স্মৃতি ট্রেডার্সের সুনাম রয়েছে। মাইনুল ইসলাম মমিন ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন।
১৮ এপ্রিল, ২০২১।

