বালিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও ছাগলের খামার পুড়ে ছাই

Exif_JPEG_420

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়ায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘরসহ ছাগলের খামার পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুর ১টায় গাজী বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মরহুম আহম্মেদ গাজির বড় ছেলে খোরশেদ গাজী জানান, কৃষি জমিতে কোন রকম কাজ করে সংসার চালান তিনি। পরিবারের সদস্যা সংখ্যা বেশি থাকায় সামান্য টাকার রোজগার দিয়ে সংসার চালাতে কষ্ট হতো। কিছু টাকা ধার দেনা করে ঢালিরঘাট বাজারে ব্যবসা করার জন্য একটি দোকান দেই। দোকানের মালামাল আমার ঘরে ছিল, নগদ ৩৯ হাজার টাকা, ৩টি মোবাইলসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খোরশেদ গাজীর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমরা অসহায় ও গরিব, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব, একটি দোচালা ঘর, কত কষ্টে ঋণ করে ঘর নির্মাণ করি। হঠাৎ মুহূর্তের মধ্যেই ঘটনার দিন বাল্বের সকেটের তার ছিঁড়ে গিয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আমাদের চিৎকার শুনে চারদিকের মানুষ এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। বসতঘর ও ছাগলের খামারসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।
ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী বলেন, বিষয়টি আমি শুনে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ হাসান খানসহ ঘটনাটির স্থানটি দেখেছি এবং ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানাবো এবং আমরাও অসহায় পরিবারটিকে সাহায্য-সহযোগিতা করবো।

৪ মে, ২০২১।