প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে মুহাম্মদ শফিকুর রহমান এমপি
নবী নোমান
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা স্বাধীন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সংগ্রামের মধ্যে দিয়ে। সুতরাং তার পুরো জীবন হচ্ছে সংগ্রামী। তিনি এই দেশের গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। তাঁর জীবনে কমপক্ষে ২০ বার তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন গোষ্ঠি হামলা চালিয়েছে। মহান সৃষ্টিকর্তার ইশারায় তিনি আজও স্বগৌরবে বেঁচে আছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সমগ্র বিশ^ আজ অবকা দৃষ্টিতে তাকিয়ে আছে, কি যাদু আছে শেখ হাসিনার হাতে। কি ভাবে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ উন্নত বিশে^র সাথে তালমিলিয়ে আজ অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে। যেখান বিশ^ ব্যাংক পদ্মা সেঁতুর অর্থ ফিরিয়ে নিয়েছে, আজ সেই সেঁতু বাস্তবে রুপান্তরিত। শুধু তাই নয় দেশে আজ বড় বড় ম্যাগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিদেশিদের সহায়তা ছাড়া। এটা সম্ভব হয়েছে নেত্রীর অদম্য ইচ্ছাশক্তি আর তার মেধা শক্তির কারণে।
তিনি আরো বলেন, সংগ্রামী এই নেত্রীকে অনেকে আন্দোলনের ভয় দেখায়। ঐক্যেবদ্ধ স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর যুবলীগ সজাগ থাকলে ওইসব অপশক্তি এই সরকারের কোন কিছু করতে পারবে না। নেত্রীর হাতকে শক্তিশালী করতে ও অব্যাহত উন্নন ধরে রাখতে, সবাই সকল বিবেদ ভুলে গিয়ে এগিয়ে আসার অঙ্গিকার হোক নেত্রীর জম্মদিনের দিনে আমাদের প্রধান শপথ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়ানুষ্ঠানে ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পরে আলোচনা সভায় তিনি তার বক্তব্যে এই কথা বলেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা সদস্য অরুপ কর্মকার, উপজেলার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আল আমিন পাটওয়ারী।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
