ব্রেনস্ট্রোক করেছেন মাও. আবু সুফিয়ান খাঁন আল কাদেরী

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় (বদরপুর) কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পীর শায়েখ আলহাজ মাও. মো. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী ব্রেনস্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের নিউরো বিভাগে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত সোমবার দুপুরে অটোরিকশা যোগে হাজীগঞ্জ বাজার থেকে টোরাগড় গ্রামের নিজ বাসায় আসার পথে হঠাৎ অচেতন হয়ে পড়েন (জ্ঞান হারিয়ে ফেলেন)। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এরপর জরুরিভিত্তিতে কুমিল্লা মুন হাসাপাতালের আইসিইউতে নেয়া হয় মাও. মো. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরীকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে (জ্ঞান না ফেরায়) রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে মাও. মো. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবাবের সদস্যবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ। এছাড়া হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় (বদরপুর) কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফ কমপ্লেক্সের কর্মকর্তারাও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাও. মো. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরীর বড় ছেলে মাও. মো. রহমত উল্যাহ খান আল কাদেরী জানান, তাঁর বাবা ব্রেইন স্ট্রোক করে অটোরিকশা থেকে পড়ে যান। এতে করে ব্রেইন স্ট্রোকের পাশাপশি তাঁর মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে।
তিনি বলেন, বর্তমানে আব্বা হুজুর স্কয়ার হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এখনো জ্ঞান ফিরে নাই। আগামিকাল (বৃহস্পতিবার) সিটিস্ক্যানের পর ডাক্তার সিদ্ধান্ত নিবেন অপারেশনের প্রয়োজন হবে কিনা। তাই তার বাবার সুস্থতা কামনা করে তিনি সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেন।

৩১ মার্চ, ২০২২।