স্টাফ রিপোর্টার
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক আইন শিক্ষার্থীদের সংগঠন ইস্টার্ন ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ইউলা)-এর ২০২২-২৪ বর্ষের কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির সহ-সভাপতি হয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী।
গত ২৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন সংগঠনের সকল সদস্যের মতামত ও সর্বসম্মতিক্রমে সংগঠনের বৃহৎ স্বার্থে এবং সার্বিক পরিস্থিতি ও অবস্থা বিবেচনায় ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি এ ঘােষণা দেন।
এ কমিটির সভাপতি হলেন মাহফুজ হাসান (৩য় ব্যাচ) ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম (৪র্থ ব্যাচ) এবং সহ-সভাপতি (২) অ্যাড. বদরুল আলম চৌধুরী।
৩১ মার্চ, ২০২২।
