
মতলব দক্ষিণ ব্যুরো
ইসলামী ব্যাংক মতলব শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য ও সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল সোমবার বিকাল ৩টায় ব্যাংক কার্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে ব্যাংকের এফএডিপি ও শাখা প্রধান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো. আবদুল বাতেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জোনের সিনিয়র অফিসার মো. মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মতলব শাখার প্রিন্সিপাল অফিসার জাকির হোসেন পাঠান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
