মতলব দক্ষিণে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

সিয়াম, তাকওয়া, সাদাকাহ্ ও ওয়াকফ শীর্ষক

মতলব দক্ষিণ ব্যুরো
ইসলামী ব্যাংক মতলব শাখার আয়োজনে গতকাল সোমবার বিকাল ৪টায় সিয়াম, তাকওয়া, সাদাকাহ্ ও ওয়াকফ্ শীর্ষক আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা প্রধান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের সিনিয়র অফিসার মো. মোশাররফ হোসেন এবং চাঁদপুরের এসএভিপি ও শাখা প্রধান মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইউম খান, মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, জনতা ব্যাংক মতলব শাখা ব্যবস্থাপক মো. শাহ্জালাল, মা আমেনা সমবায় টাওয়ারের স্বত্বাধিকারী হাজি মো. লোকমান হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল বাতেন ও শুরুতে কোরআন তিলাওয়াত করেন সহকারী অফিসার মো. জসিম উদ্দিন।
ইফতারপূর্বক আলোচনায় সিয়াম, তাকওয়া, সাদাকাহ্ ও ওয়াকফ শীর্ষক বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদেও খতিব আলহাজ মাও. কবির আহমাদ।