মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের নাম প্রস্তাব-সমর্থন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড. রুহুল আমিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপজেলা আওয়ামী লীগ, ছেংগারচর পৌর এবং ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শাহির হোসেন পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হানিফ দর্জিসহ নেতৃবৃন্দ।
বিশেষ বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীর নাম প্রস্তাব সমর্থন করা হয়। প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ, অ্যাড. রুহুল আমিন, এমএ কুদ্দুস, গাজী মুক্তার হোসেন, আতিকুল ইসলাম শিমুল, রিয়াজুল হাসান রিয়াজ ও অ্যাড. মনজুর মোর্শেদ সুইট।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সরকার আলাউদ্দিন, অ্যাড. সেলিম মিয়া, ইঞ্জিনিয়র জামাল হোসেন নাহিদ, জামান সরকার, কামরুজ্জামান ইয়ার হোসেন ও মোতাহার হোসেন সুভলের নাম প্রস্তাব সমর্থন করা হয়।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, পারভীন কবির, শাহিনা আক্তার, লিপি সরকার ও পারভীন আক্তার মোট ৫ জনের নাম প্রস্তাব সমর্থন আসে।
বর্ধিত সভায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তে অটল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য সবার উদ্দেশ্যে বক্তব্য রেখে বিশেষ বর্ধিত সভা শেষ করেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলকে সুসংগঠিত ও দলের একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বর্ধিত সভা এটি। নুরুল আমিন রুহুল এমপির হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নিয়ে ও গ্রহণযোগ্য ব্যক্তিকে গুরুত্ব দিয়ে একক বাছাইয়ের নির্দেশ দেন।
বক্তারা আরো বলেন, দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা বাধ্যতামূলক থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর বাইরে যদি কেউ দলীয় পরিচয়ে নির্বাচন করতে চায় তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা একক মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সম্মত হন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তর উপজেলা আ.লীগের বর্ধিত সভা
