মতলব উত্তরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা



অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে সোচ্চার হতে হবে

…………ওসি নাসির উদ্দিন মৃধা






মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন ওসি মো. নাসির উদ্দিন মৃধা। -ইল্শেপাড়



মনিরুল ইসলাম মনির

মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি মো. নাসির উদ্দিন মৃধা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সরকারের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহিউদ্দিন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক আ. গফুর, সাংবাদিক আরাফাত আল-আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টিপু খান, গোলাম মোস্তফা, ইউপি সদস্য মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, রানা আহমেদ রফিক, আতাউর রহমান প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি। ইউপি সদস্য রাশেদুল হাসান, শিবলু শিকদার, বাবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওসি বলেন, কোন ধরনের অপরাধ করে কেউ পাড় পাবেন না। কারণ অপরাধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে। পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদক, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও ইভটিজিং ব্যাপারে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে সোচ্চার হতে হবে। অপরাধী কোন দলের নয়, এরা জাতীয় শত্রু। তাদের রুখতে হবে।