স্টাফ রিপোর্টার
মতলব উত্তরে মরহুম আব্দুর রব পাটোয়ারী স্মৃতি সংসদ টি টেন ক্রিকেট টুর্নামেন্টে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্য হট্টগোল হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নমেন্টের ফাইনাল খেলায় এ হট্টগোল হয়।
জানা যায়, মতলব উত্তরে মরহুম আব্দুর রব পাটোয়ারী স্মৃতি সংসদ টি টেন ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাষীশ দাশ।
অনুষ্ঠান চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি ও উপজেলার চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। হট্টগোলে দু’গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
