মনিরুল ইসলাম মনির
আগামি ১২ সেপ্টেম্বর সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাশ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের
যৌথ সভা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন শামীমের সভাপতিত্বে ও শিক্ষক নূরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান মাও. আমিনুল হক সরকার, শিক্ষক মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, শিক্ষক ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম বলেন, বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হবে।
এছাড়া সচেতনতার লক্ষ্যে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন সাঁটানো হবে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও চারপাশে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
০৮ সেপ্টেম্বর, ২০২১।
