মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল যোগদান করেছেন। বিদায়ী অফিসার ইনচার্জ নাছির উদ্দিন

মৃধার স্থলে অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ শাহজাহান কামাল নিযুক্ত হন। এর আগে তিনি মতলব উত্তর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইন্সপেক্টর মুহাম্মদ শাহজাহান কামাল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার শাকচর গ্রামে ১৯৮৩ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হোসেন আহমেদ বেপারী।
মুহাম্মদ শাহজাহান কামাল ২০০৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। গত ১ বছর ধরে তিনি মতলব উত্তর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে মুহাম্মদ শাহজাহান কামাল ১ মেয়ে ও ১ ছেলের জনক। তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মতলব উত্তর উপজেলাবাসীকে আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
৩১ জানুয়ারি, ২০২১।
