মতলব উত্তরে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে সূর্যতরুণ ক্লাব চ্যাম্পিয়ন

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
মতলব উত্তর উপজেলায় মরহুম আব্দুর রব পাটোয়ারী সৃতি সংসদ টি টেন ক্রিকেট টুর্নামেন্টে মতলবের সূর্যতরুণ ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নমেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। আব্দুর রব সৃতি সংসদের আয়োজনে ফাইনাল খেলায় মতলবের সূর্যতরুন ক্লাব ১৫ রানের ব্যাবধানে স্থানীয় লুধুয়া ড্রিম একাদশ ক্লাবকে পরাজিত করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হবার গৌরব অর্জন মতলব সূর্যতরুণ ক্লাবের তোফায়েল হোসেন।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন প্রভাষক চানমিয়া ও মনছুর আহেমদ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাষীশ দাশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ও থানার অফিসার ইনচার্জ শাজাহান কামাল।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।