মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুলের পক্ষ থেকে ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌর এলাকার নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুব হোসেন প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হানিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খাজা আহমেদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী প্রমুখ।
১৭ এপ্রিল, ২০২৩।
