
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে রোটারিয়ান ডা. নুসরাত জাহান মিথেন ১ জানুয়ারি যোগদান করেছেন। গত ২৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি ডা. একেএম মাহাবুবুর রহমানের সহকারী পরিচালক পদে পদোন্নতি হওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রোটারিয়ান ডা. নুসরাত জাহান মিথেন ৩৩তম বিসিএস (সম্মিলিত মেধা তালিকায় নবম ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন) উত্তীর্ণ হয়ে ২০১৪ সালের আগস্ট মাসে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ক্লাব অব মতলবের কমিউনিটি সার্ভিস প্রজেক্টে দায়িত্ব পালন করছে। এছাড়া তিনি স্কাউটসের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তার বাবা মো. লোকমান হেকিম অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মা নাজনীন আক্তার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার একমাত্র ভাই ফিরোজ আহমেদ প্রোপেন সহকারী সার্জন হিসেবে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। বোন দিলশাদ জাহান ইথেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বেলজিয়ামের গেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
রোটারিয়ান ডা. নুসরাত জাহান মিথেনের স্বামী জিএম কামরুল হাসান বেসরকারি চাকরিজীবী। তার একমাত্র পুত্র সন্তান আহিয়ান। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
