মতলব উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী গ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে ব্যাংকের শাখা প্রধান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ উলপক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. মোদ্দাসের হোসেন ও নাঈমুল ইসলাম।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. ছানাউল্লাহ, মো. বোরহান সরকার, যুবলীগ নেতা ইকবাল হোসেন জয়, হারুন অর রশিদ, আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার সুফল পাচ্ছে জনগণ। যারা বিত্তবান বা সমাজে একটু প্রতিষ্ঠিত তারা ইচ্ছা করলেই দরিদ্র আর্থ নীপিড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে। অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।