মাছুম সরকার
মতলব দক্ষিণ উপজেলা উপাদী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মাটি কাটার ভেকু মেশিন দিয়ে কর্মকার বাড়ির সরকারি রাস্তা ও ব্রিজের রেলিং ভেংগে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, উপাদী উত্তর ইউনিয়নের শান্তিনগর বাজার সংলগ্ন কর্মকার বাড়ির নিত্য কর্মকারের ছেলে সন্জু কর্মকার কৃষি জমির মাটি কেটে বাড়ি করার জন্য লেজাকান্দি গ্রামের মোস্তফা কামালের কাছ থেকে মাটি কাটার মেশিন (ভেকু) ভাড়া করে। আর সেই ভেকু মেশিন নেওয়ার সময় সরকারি ব্রিজের রেলিং ও রাস্তার ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় এলাকাবাসী বাঁধা দেয়। তাদের বাঁধা উপেক্ষা করে এলাকার সাবেক মেম্বার হান্নান কবিরাজের নেতৃত্বে ভেকু মেশিন নিয়ে যায় বলে জানান এলাকার একাধিক ব্যক্তি।
এ সময় সরকারি ব্রিজের রেলিং ভেংগে ফেলে ও রাস্তার মাটি কেটে ফেলাসহ রাস্তার দু’পাশের ছোট-বড় গাছ কেটে ফেলা হয়।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে আসি এবং ভেকু মেশিন বন্ধ করে দেই। সরকারি রাস্তা ও ব্রিজের বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি।
০৫ মে, ২০২০।
