
মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. শাহিদুল ইসলাম গতকাল বুধবার যোগদান করেছেন। এর আগে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চাকরিরত ছিলেন। তিনি ২০১০ সালে চাকরিতে যোগদান করেন। প্রথম কর্মস্থল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়।
মো. শাহিদুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। তিনি এক পুত্র সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন এন্ড জার্নালিজমে মাস্টার্স পাস করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডফোর্ড সায়ার ইউকে থেকে প্রজেক্ট ম্যানেজম্যান্ট ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
