
মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ উপকারভোগীর চলমান স্বাস্থ্যসেবা আরও জোরদারকরণের লক্ষ্যে দুগ্ধদায়ী ‘মা’ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের জন্য গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে হেলথ ক্যাম্পের আয়োজন করে।
ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. নাঈমা আক্তার, ডা. নুসরাত জাহান তানজিলা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান প্রমুখ।
অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী ও দুগ্ধদায়ী মা’দের সরকারি চিকিৎসার মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
