
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর বাগাদী দরবার শরীফের আয়োজনে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকিরের সুস্থতা কামনায় গতকাল বুধবার সন্ধ্যায় বাগাদী দরবারে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীরজাদা মাও. মো. মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
এসময় উপস্থিত ছিলেন পীরজাদা মো. বরকত উল্যাহ খানম, ইউপি সচিব সালামত উল্যাহ খান শাহীন, মাও. নিজাম উদ্দিন, সমাজসেবক মো. শুক্কুর বেপারী, দৈনিক চাঁদপুর খররের চীফ রিপোর্টার আহম্মদ উল্যাহ, মো. রাকিব উল্যাহ, মো. রহমাত উল্যাহ খান রিজুসহ এলাকার মুসল্লি ও মাদ্রাসার ছাত্রবৃন্দ।
উল্লেখ্য, মির্জা জাকির গত ২৬ নভেম্বর চাঁদপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ নভেম্বর ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান। তারপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৩ ডিসেম্বর তার এনজিওগ্রাম করা হয়। এ সময় মস্তিষ্কে তার রক্তক্ষরণ তথা ব্রেন স্ট্রোক হয়। পরে তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রেন স্ট্রোকের জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হয়।
