মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল কুমিল্লার সহযোগিতায় ও রংধনু সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা শিবির গত ২৯ এপ্রিল ওয়ালি উল্লাহ পাটওয়ারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. শাহাজাহানসহ অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ ও হাসপাতালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা শিবিরে ২ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
