মতলব বাজারের ব্যবসায়ী রনজিৎ সাহার পরলোকগমণ


মেহেদী হাসান সরকার
মতলব বাজারের পান ব্যবসায়ী রনজিৎ সাহা (৭০) পরলোকগমণ করেছেন। গতকাল সোমবার (২৯ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমণ করেন। মৃত্যুকালে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে তাঁর মরদেহ মতলব জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ প্রার্থনার জন্য নেয়া হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ চন্দ্র ভৌমিক।
বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, জগন্নাথ দেবের মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, সুভাষ আচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব সাহা, বণিক ও জনকল্যাণ সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত সরকার, জগন্নাথ দেবের মন্দির দুর্গা পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক আশিষ সরকার, কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ দাস, বিশিষ্ট ব্যবসায়ী পরিমল দেওনজি, সন্তোষ সাহা, সুমন সাহা, বিশ্বনাথ সাহা, নয়ন সাহা প্রমুখ। প্রার্থনা শেষে মৃতের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মতলব পৌরসভার দক্ষিণ কলাদী নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে রনজিৎ সাহার লাশ সৎকার করা হয়।
এদিকে রনজিৎ সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাদল নন্দী, উত্তম ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাংগঠনিক সম্পাদক সুকুমার ঘোষ প্রমুখ।