মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে গতকাল শনিবার উপজেলা পরিষদে সকাল ৯টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও সমবায়ের পতাকা উত্তোলন করেন মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান শওকত আলী।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক এবং মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান শওকত আলী, মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সমবায়ী রুহুল আমিন মৃধা। স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান। পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা পরিষদের প্রেস ঈমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন ও গীতা পাঠ করেন চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির ইন্সপেক্টর সাংবাদিক নিমাই ঘোষ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
