মতলব দক্ষিণের বিভিন্ন বাজার কমিটিকে ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিন প্রদান


মতলব দক্ষিণ ব্যুরো
জেলা প্রশাসনের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিন প্রদান করা হয়। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৬টি ইউনিয়ন, মতলব প্রেসক্লাব ও বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের হাতে প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোফাজ্জল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনসহ কর্মকর্তাবৃন্দ।