
মতলব দক্ষিণ ব্যুরো
উৎসবমুখর পরিবেশে বছরের শুরুতে গত ১ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলামের প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল সালেহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব আলম মুন্না, মো. মাসুদ রানা, হুমায়ুন প্রধান, মোস্তফা গাজী, শিক্ষক মো. কামরুল হাসান জলিল, মুন্সীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন চুন্নু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংবাদিক শিব শংকর দাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কামাল হোসেন।
বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উবি
বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল সালেহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ কাজী সুলতান আহম্মেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মীর জুম্মন পলাশ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মো. ইউসুফ। পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রাশেদা খানম, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংবাদিক শিব শংকর দাস, ম্যানেজিং কমিটির সদস্য হেলাল উদ্দিন কাজী, নুরুল ইসলাম, বিল্লাল হোসেন, রুহুল আমিন হাজি, নারী সদস্য সেলিনা বেগমসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
