মেজর রফিকের দলীয় মনোনয়ন পত্র জমা

নোমান হোসেন আখন্দ
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহ্রাস্তি) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। গত শনিবার ধানমন্ডীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফরিদ উল্যাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈন উদ্দিন, শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াস মিন্টু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল।
এসময় শাহ্রাস্তি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।