রাজরাজশ্বরে মাদরাসায় ক্রীড়া পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ

শেখ হাসিনা বিশ্বমানবতার নেত্রী ও মা
………….সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজশ্বর মোজাফফরিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, মাদরাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছেন। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি ছেলেমেয়েকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ হতে হবে। কারণ বিশ্বে মেধার প্রতিযোগিতা চলছে। বিশ্ব এখন তথ্য প্রযুক্তির যুগ। এ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে ২০৪১ সাল পর্যন্ত টার্গেট নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়ায়। জননেত্রী শেখ হাসিনা হলেন মানবতার নেত্রী, বিশ্ব মানবতার মা বিশ্ব মানবতার নেতা। সারা বিশ্বে এখন শেখ হাসিনার সুনাম। অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে বিদেশি অর্থায়ন বন্ধ করা হয়েছে। শেখ হাসিনা সেই নেত্রী দেশীয় অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার প্রশংসা করে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি আর শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করেছি। কেউ ভাবতে পারেনি দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, মাটির নিচে পাতাল রেল, কর্ণফুলী টার্নেল হবে। যারা প্রতিহিংসা অপরাজনীতি করে উন্নয়নে বিশ্বাসী না তারা এসব দেখেন না। তিনি সবাইকে জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু।
মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ মাও. এএইচএম হাবিব উল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা খলিলুর রহমান প্রধানীয়া, পুরাণবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৈমুর হাসান টিপু প্রমুখ।
শিক্ষক মো. হারুনুর রশিদ, মামুনুর রশিদ, নূরুন্নাহার, প্রতিমা রানি দাস, সহকারী মৌলভী শিক্ষক নোমান, রাজরাজেশ্বর ইউনিয়ন নেতৃবৃন্দ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ ফেব্রুয়ারি, ২০২৩।