
। মতলব দক্ষিণে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। -ইল্শেপাড়
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেছেন, সাংবাদিক লেখুনির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনারা আপনাদের লেখুনির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন। আগামি প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের সব ক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আপনারা উপজেলা প্রশাসনকে ও আমাকে সহযোগিতা করবেন। আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের সাথে জড়িত ছিলাম, সেহেতু সাংবাদিকদের সব ক্ষেত্রেই আমার সহযোগিতা থাকবে। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা রিপোর্টার্স ইউনিট কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোবহান ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজার মানিক সরকার, সিনিয়র অফিসার সফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ইব্রাহিম খান জুয়েল, সদস্য শীব শংকর দাস, সমির ভট্টাচার্য্য বলু, ইমরান হোসেন নাজিরসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
